
আবুল হাসনাত তুহিন ফেনী:- বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া, আলোচনা সভা ও কুলখানির আয়োজন করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর মজুমদার বাড়িতে পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও ফেনীবাসীর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী রফিকুল আলম মজনু, খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম হোসেন মজুমদার, জেলা বিএনপি নেতা জহিরুল কাইয়ুম নান্টু, জাহিদ হোসেন মজুমদারসহ বিভিন্ন উপজেলার বিএনপি নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে রফিকুল আলম মজনু বলেন, জীবন দিয়ে হলেও আমি এই আসনটি দলকে উপহার দেব। খালেদা জিয়ার মৃত্যুতে যে শোক আমাদের হৃদয়ে তৈরি হয়েছে, সেটিকে শক্তিতে পরিণত করে তার রেখে যাওয়া আদর্শ ও কাজ এগিয়ে নিতে হবে।
তার স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।অনুষ্ঠান শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন