
জাতীয় শিক্ষা পদক-২০২৬ এ খুলনা জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)” হিসেবে নির্বাচিত হয়েছেন পাইকগাছা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। তাঁর এ গৌরবোজ্জ্বল অর্জনে উপজেলাজুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা, সততা, জবাবদিহিতা এবং জনবান্ধব কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেছেন।
দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি শিক্ষা খাতের উন্নয়ন, বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, ওয়াসিউজ্জামান চৌধুরীর দূরদর্শী নেতৃত্ব ও দক্ষ প্রশাসনিক কর্মকৌশলের মাধ্যমে পাইকগাছা উপজেলার শিক্ষা, উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও বেগবান হবে। তাঁর এ অর্জন উপজেলাবাসীর জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয় হয়ে উঠেছে।
উপজেলার সুধীজনরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য কামনা করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...