
এম জালাল উদ্দীন:খুলনা
খুলনা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান আনুষ্ঠানিকভাবে খুলনায় যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেছেন। শনিবার (২৯ নভেম্বর) যোগদানের উদ্দেশ্যে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়।
এ সময় পুলিশ সুপারের কার্যালয়ের বিভিন্ন দপ্তরের ইনচার্জ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি খুলনা জেলার সকল স্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও অতিরিক্ত দায়িত্ব—ট্রাফিক) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল), পিপিএম-সেবা আবির সিদ্দিকী শুভ্র,অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), বিপিএম-সেবা মোঃ খায়রুল আনাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম,সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ আমির হামজা
এছাড়াও খুলনা জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, সকল পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান তাঁর দায়িত্ব গ্রহণ উপলক্ষে জেলার আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা এবং পুলিশি সেবা উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...