• খুলনা দেশজুড়ে
  • খোকসায় কৃষকদলের “কৃষকের কথা, কৃষকের ব্যাথা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত

খোকসায় কৃষকদলের “কৃষকের কথা, কৃষকের ব্যাথা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্ণ , ৪ আগস্ট ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

নাজমুল হাসান কুষ্টিয়াঃ কুষ্টিয়ার খোকসা উপজেলা কৃষকদলের ব্যানারে তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ঘোষণার ২৭তম দফার আলোকে “কৃষকের কথা, কৃষকের ব্যাথা” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাতে খোকসা উপজেলা কৃষক দলের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান।

উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, খোকসা পৌর বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.জেড.জি রশিদ রেজা বাজু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোস্তফা শরীফ সহ সকল ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী।

মন্তব্য লিখুন

আরও খবর