খোকসায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ৭:২৬ পূর্বাহ্ণ , ২৭ অক্টোবর ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

নাজমুল হাসান কুষ্টিয়াঃ সারাদেশের ন্যায় কুষ্টিয়ার খোকসায় বিএনপির অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে রবিবার সকাল ১১ টায় দলের অস্থায়ী কার্যালয়ে থেকে আনন্দ র‌্যালি বের হয়ে বাজারের মূল সড়ক ও বাস স্ট্যান্ডে পরিদর্শন করে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

১৯৭৮ সালের এ দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ অঙ্গসংগঠনটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুব শক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ রাজু, কৃষক দলের আহবায়ক রফিক মন্ডল, যুবদলের যুগ্ম আহবান স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক হাফিজুল কবির ফারুক, পৌর যুগ্ম সম্পাদক কাজি এনামুল হোসেন ডলার, পৌর অর্থ সম্পাদক এনামুল কবির, যুবনেতা আবুল কাশেম বাংলা, জাহিদুল ইসলাম সোনা, লিকু,বিপলু,মাসুদ,সোয়েব প্রমূখ।

মন্তব্য লিখুন

আরও খবর