• খুলনা দেশজুড়ে
  • খোকসায় স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খোকসায় স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ , ২০ আগস্ট ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

নাজমুল হাসান,কুষ্টিয়াঃবাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খোকসা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৪ টাই পৌর স্বেচ্ছাসেবক দলের দলীয় নেতাকর্মীদের আয়োজনে মুক্তিযোদ্ধা চত্বর থেকে শহরের মূল সড়ক প্রদক্ষিন করে বাস স্ট্যান্ডে এসে র‌্যালী শেষ হয়।

পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাসেম আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব বাবনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডঃ বকুল আলী। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রবিউল আলম স্বপন ও সদস্য সচিব মহসিন রেজা।

এছাড়াও বক্তব্য রাখেন, ছাত্রদল, যুবদল, কৃষকদল ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদকসহ প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর নতুন বাংলাদেশের স্বপ্নাঁদ্রষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও  কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনা মেনে চলতে দলীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

আরো বলেন দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বৈরশাসনের অবসান ঘটিয়ে দেশকে পূনরায় স্বাধীন করেছেন এই দেশের ছাত্রজনতা সবাই মিলে । এই স্বাধীনতার অর্জনকে ধরে রাখতে দলীয় ও সহযোগি সংগঠনের প্রতিটি নেতাকর্মীদের সর্তক থাকার পরামর্শ দেন।

মন্তব্য লিখুন

আরও খবর