
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। গতকাল শুক্রবার (৫ জুন ) তিনি এ পরিদর্শনে যান।
পরিদর্শনকালে তিনি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পর্যটনসেবার মানোন্নয়ন এবং গজনীকে আরও পরিচ্ছন্ন, আকর্ষণীয় ও পর্যটনবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্যকে সামনে রেখে জেলা প্রশাসক পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে গজনী পর্যটন কেন্দ্রে শিউলী, কৃষ্ণচূড়া ও বকুল গাছের তিনটি চারা রোপণ করেন।
ওইসময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সকলকে বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-আমীন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রাণী ভৌমিকসহ জেলা প্রশাসন ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...