
গাইবান্ধায় মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর দুই আসামিকে খালাস দিয়েছে বিচারক।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো আতিকুর রহমান এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়।
দন্ডপ্রাপ্ত আসামি হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে সোহেল রানা (৪১), একই গ্রামের আবুল হোসেনের ছেলে আবুল কালাম আজাদ (৩৭), আসাদুল ইসলাম (৩২) একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
এদিকে,খালাসপ্রাপ্ত আসামিরা হলেন,শরিফুল ইসলাম (৪৬) ও আনারুল ইসলাম। রায় ঘোষাণার সময় তারা আদালতে ছিলেন না। তবে খালাসপ্রাপ্ত আসামিরা পক্ষের আইনজীবী হিসাবে শুনানীতে অংশ নেন জিএম মুরাদ।
মামলা সুত্রে জানা গেছে, র্যাব-১৩ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের ২০২১ সালের ১৬ জুলাই গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের পেট্রোল পাম্পের সামনে ট্রাকে তল্লাশি করা হয়। এসময় ট্রাকের কেবিনের ভিতর থেকে পলিথিন মোড়ানো দুই প্যাকেট হেরোইন জব্দ করা হয়। পরে ট্রাকের চালক সোহেল রানাসহ তিনজনকে আটক করা হয়। পরে ওই এসআই বাদি হয়ে এ পাঁচজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন।
রায়ের সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাসুদ বিশ্বাস বলেন, সাক্ষ্য ও যুক্তিতর্ক শেষে আদালত তাদের দোষী সাব্যস্ত করেন। পরে বিচারক তাদের বিরুদ্ধে এ রায় দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...