• ঢাকা দেশজুড়ে
  • গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে গাজীপুর মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ , ১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

মাহাবুল ইসলাম পরাগ গাজীপুরঃ ফিলিস্তিনের গাজা-রাফায় ইসরায়েলের বর্বরোচিত নৃশংস হত্যাযজ্ঞ, বোমাবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন গাজীপুর মহানগর যুবদল।

বৃহস্পতিবার (১০ মার্চ) বিকালে গাজীপুরে গণহত্যার প্রতিবাদ ও সংহতি র্যালি করা হয়েছে। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম।

উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রাজ,যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মন্ডলসহ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক কামাল হোসেন কামাল এবং অসংখ্য নেতাকর্মী।

সমাবেশে বক্তৃতারা বলেন,গাজায় ইসরায়েলি হামলায় নির্বিচারে মুসলমানদের হত্যা করা হচ্ছে। এটি কোন মুসলিম দেশ সহ্য করতে পারে না। ফিলিস্তিনে কীভাবে নিরীহ নারী, পুরুষ ও শিশুদের হত্যা করা হচ্ছে।

আমরা দেখতে পাচ্ছি, সারা পৃথিবী আজ মজলুম মানুষদের কান্না ভারী হয়ে উঠছে। এবং গাজায় বর্বর হামলা ও নৃশংস গণহত্যা বন্ধে দাবি জানান।

মন্তব্য লিখুন

আরও খবর