
আমিনুল ইসলাম আহাদঃ গাজীপুরের সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং সারাদেশে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়া।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি নিয়াজ মোহাম্মদ খাঁন বিটু। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন বিপু, প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি এমদাদুল হক, সাংবাদিক শেখ মোহাম্মদ শাহীন, আরেফিন, সাংবাদিক আমিনুল( আহাদ) সাংবাদিক সোহেল আহাদ, সাংবাদিক সাইফুল , এবং চিত্র সাংবাদিক আহসানুল হক নয়ন প্রমুখ। এসময় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, “সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। শুধু তুহিন নয়—এর আগেও সাগর-রুনি সহ বহু সাংবাদিক হত্যার বিচার আজও হয়নি। এসব হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত না হলে সাংবাদিকদের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে।”
তারা আরও বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চোখ ও মুখ—তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অবিলম্বে তুহিন হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...