
গাজীপুরে বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে ফারদার ফ্যাশনস্ লিমিটেডের শ্রমিকরা। শনিবার (১২ জুলাই) সকাল ১১টার দিকে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় সংলগ্ন মোগরখালে অবস্থিত কারখানার সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
শ্রমিকরা অভিযোগ করেন, গত মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। মালিকপক্ষ প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। শ্রমিকদের ভাষ্য, আমাদের বলা হয়েছিল, গত মাসের বেতন শিগগির পরিশোধ করা হবে। বেতনের দাবিতে গত চারদিন আমরা আন্দোলন করে আসছি।
আজ কারখানায় এসে দেখি কারখানায় তালা ঝুলানো, ঘোষণা এসেছে লে-অফের।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. ফারুক উল আলম বলেন, গত চারদিন ধরে শ্রমিকরা কারখানায় কর্মবিরতি করে আসছিল। মালিকপক্ষ সাময়িকভাবে নীট ও ওভেন শাখা বন্ধ (লে-অফ) ঘোষণা করেছে। শ্রমিকরা সকালে কারখানায় এসে এই নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করে।
এক পর্যায়ে শ্রমিকেরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। পরে আমরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...