• অপরাধ ঢাকা
  • গাজীপুরে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণিসহ চোরাচালান চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

গাজীপুরে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণিসহ চোরাচালান চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ৭:৪৯ পূর্বাহ্ণ , ২৮ জুন ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

গাজীপুরে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণিসহ চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জিএমপির উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মাদ সামছুর রহমান।

তিনি জানান, ‘সকালে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, বাসন থানার চৌরাস্তা এলাকায় বিলুপ্তপ্রায় বন্যপ্রাণি দেশে-বিদেশে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে আটক রাখা হয়েছে।

এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় বিলুপ্তপ্রায় তিনটি মুখপোড়া হুনুমান ও ১৫টি টিয়া পাখিসহ পাঁচজনকে আটক করে পুলিশ।

পরে তিনটি হুনুমান ও ১৫ টিয়া পাখিকে বন্যপপ্রাণি সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর