
পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজে গুণগত শিক্ষা বিস্তারের লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের নিয়ে কাউন্সেলিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) বিকেলে কলেজ প্রাঙ্গণে এ সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোছলেহ উদ্দিন, উপ-কলেজ পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ সাইমন রুশদী, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, চট্টগ্রাম সরকারি কলেজ; বিমল কান্তি চাকমা, সহকারী কর্মকর্তা, চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং রঞ্জন কুমার চাকমা, প্রাক্তন প্রধান শিক্ষক, দীঘিনালা বালিকা উচ্চ বিদ্যালয়।
সভাপতিত্ব করেন কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজের অধ্যক্ষ সাধন ত্রিপুরা। সভা সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক পারভীন আক্তার। পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মোছলেহ উদ্দিন বলেন, “শিক্ষার বিকল্প শুধুই শিক্ষা। একজন ভালো শিক্ষার্থী শুধু নিজের নয়, পুরো এলাকার সম্পদ।” তিনি পার্বত্য জেলাগুলোর শিক্ষা উন্নয়নে চট্টগ্রাম শিক্ষা বোর্ড সবসময় আন্তরিক ও সচেষ্ট রয়েছে বলে জানান।
বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিকতা চর্চা ও লক্ষ্যভিত্তিক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন। কাউন্সেলিং সভাটি শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মনোভাব ও শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...