
মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্নস বেগম খালেদ জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে রহনপুর স্টেশনপাড়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিন এর সভাপতিত্বে নিজ বাস ভবন সংলগ্ন এলাকায় এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ ২ (নাচোল-গোমস্তাপুর- ভোলাহাট) নিয়ে গঠিত আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনয়ন প্রত্যাশী আব্দুস সালাম তুহিন এর আয়োজনে দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও গোমস্তাপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক তারিক আহমদ, এই সময় উপস্থিত ছিলেন, প্রবীণ নেতা মুশা মার্চেন্ট, সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম বাচ্চু, বিএনপি ছাত্রদল নেতা জাহিদ হাসান মুক্তা, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম প্রমুখ। ইফতার পূর্বে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ও দেশ জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...