
বৈষম্য দূরীকরণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষক সংস্কার কমিশন গঠনসহ ৪ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রধান করেছে শিক্ষকরা।
মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেসরকারী (এমপিওভুক্ত) শিক্ষক-কর্মচারী ঐক্যজোট ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির ব্যানারে আধা ঘন্টাব্যাপি চলে এই মানববন্ধন।
এতে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা বে-সরকারি মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কাওসার আলী, সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর ইসলাম, মাদরাসা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল হাই সিদ্দিকী কামাল ও সেক্রেটার ইকরামুল হক, গোমস্তাপুর টিবিএম কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা।
মানববন্ধন শেষে শিক্ষক ও শিক্ষকনেতারা উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যার মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর তাদের ৪ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...