
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস গোয়াইনঘাট উপজেলা শাখার নতুন ৫১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। মনজুর আহমদ কে সভাপতি এবং মোঃ আব্দুর রব কে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।
সোমবার ৪ আগষ্ট সিলেট জেলা জাসাসের আহবায়ক
অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সিনিয়র যুগ্ন আহবায়ক জয়নাল আহমেদ রানু ও সদস্য সচিব রায়হান এইচ খান স্বাক্ষরিত দলীয় প্যাডে এই কমিটি অনুমোদিত করা হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি, এমদাদুর রহমান, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক আব্দুলল ওয়াদুদ চৌধুরী,সহ-সভাপতি ইয়াহইয়া খান,যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শহিদ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদসহ অন্যান্য দায়িত্বশীল ও সদস্যবৃন্দ রয়েছেন।
নবগঠিত কমিটির সভাপতি মনজুর আহমদ ও সাধারন সম্পাদক মোঃ আব্দুর রব কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই কমিটি শুধু সাংগঠনিক দিক থেকে নয়, সাংস্কৃতিক বন্ধন ও জাতীয়তাবাদী চেতনার বিকাশেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক চেতনায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে কমিটির সকল দায়িত্বশীল ও সদস্যবৃন্দের প্রতি আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...