
দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসরোত্তর ছুটিতে গমন উপলক্ষে সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান পুলক রঞ্জন চৌধুরীকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় কলেজের হলরুমে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রাক্তন শিক্ষার্থী এনাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ মাসুদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ তপনকৃষ্ণ দেব ও শিক্ষক পরিষদের সম্পাদক মো. ফারুক আহমদ।
এছাড়া অর্থনীতি বিভাগের প্রভাষক মো. দেলোয়ার হোসেন বাবর, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মুহাম্মদ মুস্তাফিজুর রহমানসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পুলক রঞ্জন চৌধুরীর দীর্ঘ শিক্ষকতা জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন। তারা বলেন, একজন শিক্ষক হিসেবে তিনি শুধু পাঠদানেই সীমাবদ্ধ ছিলেন না; শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তাঁর আন্তরিকতা, স্নেহ ও শিক্ষার্থীবান্ধব আচরণ দীর্ঘদিন স্মরণে থাকবে।
বক্তাদের স্মৃতিচারণ ও আবেগঘন বক্তব্যে অনুষ্ঠানে এক হৃদয়স্পর্শী পরিবেশের সৃষ্টি হয়। এ সময় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা প্রিয় শিক্ষকের সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতি তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে পুলক রঞ্জন চৌধুরীর হাতে সংবর্ধনা স্মারক, ফুলেল শুভেচ্ছা ও বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।
বিদায়ী সংবর্ধনায় আবেগাপ্লুত পুলক রঞ্জন চৌধুরী তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনে সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...