
সিলেটের গোয়াইনঘাট উপজেলার মাধ্যমিক শিক্ষকদের সংগঠন মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মুনিমের সঞ্চালনায় এবং সভাপতি মো. আব্দুছ শহীদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, “শিক্ষকরাই সমাজে আলো ছড়ানোর প্রধান কারিগর। একটি শিক্ষিত ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
গোয়াইনঘাটের মতো তুলনামূলকভাবে পিছিয়ে থাকা জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে আপনারা মেধাবী শিক্ষার্থী তৈরি করছেন, যারা ভবিষ্যতে বিসিএস ক্যাডারসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে।”
তিনি আরও বলেন, “শিক্ষকদের যেকোনো যৌক্তিক সমস্যা ও শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সবসময় সহযোগিতা অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোওর বাজার উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক ও সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার নিত্যানন্দ দাস, গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ ওসমান গণি, গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সলিম উল্লাহ এবং আলীরগাঁও উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজুর আহমদ।
এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে শিক্ষকরা তাঁদের পেশাগত বিভিন্ন বিষয়, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে করণীয় নিয়ে আলোচনা করেন।
পরে সমিতির ত্রি-বার্ষিক কার্যক্রম, সাংগঠনিক বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...