
পঞ্চগড়ে বর্ষার সকালে দেখা মিলেছে ঘন কুয়াশার। গত ৫০ বছরেও এমন দিনে কুয়াশার দেখা মেলেনি বলে জানিয়েছেন স্থানীয় বয়োবৃদ্ধরা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে বলে মনে করছেন অনেকে। ভোর থেকে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ভ্যাপসা গরম রয়েছে পঞ্চগড়ের আবহাওয়ায়। দিনের বেলায় ৩২ থেকে ৩৫ ডিগ্রি এবং রাতের বেলায় ২৫ থেকে ২৭ ডিগ্রিতে উঠানামা করছে তাপমাত্রা।
বুধবার (২৩ জুলাই) সকাল ৬টায় সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সকালের কুয়াশায় ঘাস ও ক্ষেতের ওপর শিশির বিন্দুতে শীতকালের আবহ দেখে অবাক হয়েছেন পঞ্চগড়ের স্থানীয় বাসিন্দারা। সেই সঙ্গে অন্যরকম সকাল উপভোগ করেছেন তারা। তবে সকাল আটটার পর ঝলমলে রোদের দেখা মিলেছে। সেই সঙ্গে তাপমাত্রা বেড়ে গিয়ে বেশ গরম অনুভূত হচ্ছে উত্তরের এ জেলায়।
পঞ্চগড় পৌরসভার নিমনগড় গ্রামের বাসিন্দা নিশাত জানান, প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বের হয়ে দেখি চারদিক কুয়াশায় ঢেকে গেছে। গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলছে অথচ ভ্যাপসা গরমও রয়েছে। বর্ষাকালে এমন কুয়াশা আগে চোখে পড়েনি।
তেঁতুলিয়া প্রথম শ্রেণি আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক রোকনুজ্জামান বলেন, রাতের তাপমাত্রা কমে গেছে এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে। সেই সঙ্গে জলীয় বাষ্প ঘনিভূত হয়ে ক্ষুদ্র জলকণা কুয়াশা হিসেবে দেখা দিয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত