
বকুল হোসেন রাজশাহী ( তানোর): রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়ন এলাকার ১৬টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের সাথে মতবিনিময় সভা করে সরকারী ভাবে বেতন ভাতায় অন্তর্ভুক্ত হওয়া তালিকা তুলে দিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক।
সোমবার বিকালে সামপুরস্থ বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
সরকারী ভাবে বেতন ভাতায় তালিকা ভুক্ত হওয়া ঘাসিগ্রাম ইউনিয়ন এলাকার ১৬টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের ৪৮ জনের হাতে তালিকার কাগজ তুলে দেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আনছার আলী, ইউনিয়ন কৃসকদল আহবায়ক সিরাজুল ইসলাম শাহিন। এসময় বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতা কর্মী সমর্থক ও সুধীজনসহ তালিকায় অন্তর্ভুক্ত হওয়া ইমাম মোয়াজ্জেম ও খাদেমদগন উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, বর্তমান সরকারের প্রধান মন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশের মসজিদের ইমাম মোয়াজ্জেম ও খাদেমদের সরকারী ভাবে বেতন ভাতা প্রদানের জন্য তালিকা করা হচ্ছে। এরই প্রেক্ষিতে ঘাসিগ্রাম ইউনিয়ন এলাকার মধ্যে থেকে প্রথম পর্যায়ে ১৬ টি মসজিদের তালিকা করা হয়।
পর্যায়ক্রমে বাকি মসজিদের ইমাম মোয়াজ্জেম ও খাদেমদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গেছে। সরকারী ভাবে বেতন ভাতায় অন্তর্ভুক্ত হওয়া তালিকার কাগজ হাতে পেয়ে উচ্ছ্বাসিত ইমাম মোয়াজ্জেম ও খাদেমগন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...