
ফরিদপুরের বোয়ালমারীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মালয়েশিয়া প্রবাসী ফেরদৌসের স্ত্রী রুনা সুলতানা (২৩)। গত বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার ঘোষপুর ইউনিয়নের পূবিলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কর্মরত আছেন রুনার স্বামী ফেরদৌস (৩০)। ছয় বছরের সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতেই বসবাস করতেন রুনা। হঠাৎ গভীর রাতে শিশুটির কান্নায় ঘুম ভাঙে আশপাশের লোকজনের।
তড়িঘড়ি করে তারা ছুটে গিয়ে শিশুটিকে দিয়ে ঘরের দরজার ছিটকিনি খুলাতে বাধ্য হন। এরপর যা দেখা গেল, তা ছিল হৃদয়বিদারক—রুনা সুলতানা গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিলেন।
স্থানীয় এক আত্মীয় সাদ্দাম হোসেন বলেন, “ভাতিজা হঠাৎ করে কান্নাকাটি শুরু করলে আমরা দৌঁড়ে যাই। দরজা খুলে দেখি ভাবি ঝুলে আছেন। এমন দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো না।” স্থানীয়দের একাংশের মতে, বিষয়টি নিয়ে জোরালো তদন্ত প্রয়োজন। প্রবাসীর স্ত্রীর এমন মৃত্যু স্বাভাবিক নয় বলেও মত তাদের।
খবর পেয়ে রাত ৪টার দিকে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। থানার উপ-পরিদর্শক (এসআই) শিমুল মোল্যা জানান, “মৃতদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।”
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা রুজু করা হয়েছে। মরদেহ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য ফরিদপুর পাঠানো হয়েছে।”
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...