
এম জালাল উদ্দীন,পাইকগাছাঃ ঘূর্ণিঝড় দানার প্রভাবে ভারি বৃষ্টিতে পাইকগাছার নিন্মাঞ্চল তলিয়ে গেছে। ঝড়ো বাতাস, বৃস্টি আর জোয়ারের পানিতে ডুবছে উপকূল। রোপা আমনের ক্ষতির আশঙ্কা রয়েছে। মাঝারি ও ভারী বৃষ্টির সাথে দমকা হাওয়ায় উপকূল এলাকার জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে।
উপজেলার দেলুটি, লতা, সোলাদানা ইউনিয়ানের বিভিন্ন স্থান ও গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া হিতামপুর বেড়িবাধের রাস্তা ঝুকিপূর্ণি হয়ে পড়েছে। রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে অনেক এলাকায় ঝুঁকি বেড়েছে। ঝুকিপূর্ণ বাধগুলিতে স্বেচ্ছাশ্রমে মেরামত করা হয়েছে।
পানিতে পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। বাড়ির উঠান, রাস্তা ডুবে গিয়ে মানুষের দুর্ভোগ বাড়ছে। বেড়িবাঁধের ভিতর ও বাইরের শত শত চিংড়ি ঘের তলিয়ে মাছ ভেসে গেছে। দিনভর বৃষ্টি থাকায় রাস্তায় যানবহন ঠিকমত চলাচল করেনি। টানা বর্ষণের কারণে দিন মজুররা কাজ করতে পারেনি।
এতে সংসারে দেখা দিচ্ছে অভাব। তাছাড়া সবচেয়ে বিপাকে পড়েন নিন্ম আয়ের দিন মজুররা। সাধারণ মানুষের চলাফেরা এবং দৈনন্দিন কাজকর্ম কিছুটা ব্যাহত হয়। পৌর বাজার ও রাস্তা তলিয়ে চলাচল ব্যাহত হয়। অনেক নিচু এলাকা পানিতে ভাসছে। ভারি বৃস্টিতে মাটির ঘরবাড়ী ধসে পড়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসিম কুমার দাশবলেন। এলাকায় জোয়ার-ভাটা থাকায় বৃষ্টিতে জমে থাকা পানি খুব তাড়াতাড়ি নেমে যাবে। এতে করে আমন আবাদের তেমন ক্ষতি হবে না। তবে দমকা বাতাসে মাটিতে নুয়ে পড়া ধানের কিছুটা ক্ষতি হতে পারে।
এদিকে ঘুর্ণিঝড় ডানা মোকাবিলায় উপজেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। এরই অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় ১০৮ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুতির পাশাপাশি উপজেলা প্রশাসন পক্ষ থেকে সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম বিভিন্ন এলাকায় মনিটরিং অব্যাহত রেখেছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, ঘুর্ণিঝড় ডানা মোকাবিলায় উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত সহ সার্বক্ষণিক মনিটরিং অব্যাহত রেখেছি।
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...