চলে গেলেন না ফেরার দেশে একাত্তরের বীর মুক্তিযোদ্ধা

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ , ৩ মার্চ ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

বীর মুক্তিযোদ্ধা মোঃ ওসমান গনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত কাল ২ মার্চ আনুমানিক সন্ধ্যা সাতটায় মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বীর মুক্তিযোদ্ধা ওসমান গনিকে মৃত ঘোষণা করেন।(ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)

আজ ৩ মার্চ ২০২৫ সকাল ১১টায় মরহুমের রাষ্ট্রীয় মর্যাদায় উপস্থিত থেকে গার্ড অফ অনার দেন মোঃ আহসান উল হক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানিকগঞ্জ, সাথে ছিলেন ঘিওর থানার তদন্ত ওসি মোঃকোহিনুর,
গার্ড অফ ওনার পরিচালনা করেন মোঃ আল আমিন, এস আই মানিকগঞ্জ পুলিশ লাইন।

মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে স্মৃতিচারণ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের জেলা শাখার সদস্য সচিব এবং বাংলাদেশ প্রেস ক্লাব মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আজহার হোসেন, এবং ঘিওর থানার বীর মুক্তিযোদ্ধা মোঃ মেজবাহ উদ্দিন খান

জানাজা শেষে মরহুম বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি
কে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। জানাজা অনুষ্ঠানে
আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, ৭১অঙ্গনের সাথী ,বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান আসাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ সেকান্দার আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আতোয়ার রহমান সহ আরো অনেকে।

বীর মুক্তিযোদ্ধা মোঃ ওসমান গনির স্থায়ী ঠিকানা
মানিকগঞ্জ জেলা হরিরামপুর উপজেলা বকশির টেক,
ইব্রাহিমপুর, বর্তমানে ওসমান গনি ঘিওর উপজেলাধীন, তরা গ্রামে পরিবার-নিয়ে বসবাস করেন।পরিবার সূত্রে জানা যায় তিনি স্ত্রী, ২ ছেলে এবং ৩ মেয়ে রেখে ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল
মানিকগঞ্জ জেলা শাখা গভীর শোক প্রকাশ করেছে
এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ
মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছে।