
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত শ্রম (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এ চা-শ্রমিকদের স্বার্থ উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ করেছে চা-শ্রমিক সংঘ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দেয়া এক যৌথ বিবৃতিতে জেলা কমিটির সহ-সভাপতি শ্যামল অলমিক ও সাধারণ সম্পাদক হরিনারায়ন হাজরা বলেন, বহুদিন ধরে শ্রমআইনের বৈষম্য দূর করার দাবি জানানো হলেও নতুন অধ্যাদেশেও তা বজায় রাখা হয়েছে।
তারা জানান, শ্রমআইনের ১১৫ ধারায় অন্যান্য শ্রমিক যেখানে ১০ দিন নৈমিত্তিক ছুটি পান, সেখানে চা-শ্রমিকরা তা থেকে বঞ্চিত। একইভাবে ১১৭ ধারায় অন্যান্য শ্রমিক ১৮ দিনে ১ দিন মজুরিসহ ছুটি পেলেও চা-শ্রমিকদের ক্ষেত্রে তা ২২ দিন।
বিবৃতিতে আরও বলা হয়, ভূমির অধিকারের দাবি উপেক্ষা করেই শ্রমআইনের ৩২ ধারায় চাকরিচ্যুত শ্রমিকদের ৬ মাসের মধ্যে বাসস্থান ছাড়ার বিধান রেখে উচ্ছেদের পথ খোলা রাখা হয়েছে—যা চা-শিল্পের শ্রমিকদের জন্য অত্যন্ত উদ্বেগজনক।
চা-শ্রমিক সংঘ জানায়, গত ২৪ আগস্ট বর্তমান বাজারদরের সাথে সামঞ্জস্যপূর্ণ মজুরিসহ ১০ দফা দাবি সরকারের কাছে উপস্থাপন করা হলেও তা বিবেচনায় নেয়া হয়নি। বিশেষ করে শ্রমআইনের বৈষম্যমূলক ২৩, ২৬, ৩২, ১১৫ ও ১১৭ ধারা সংশোধনের দাবি উপেক্ষিত হয়েছে।
তারা আরও অভিযোগ করেন, ট্রেড ইউনিয়ন গঠনে নতুন অধ্যাদেশে কিছু সহজীকরণ থাকলেও প্রতিষ্ঠানপুঞ্জের ক্ষেত্রে ইউনিয়ন গঠনের বিষয়টি স্পষ্ট নয়, ফলে চা-শিল্পের জাতীয় ভিত্তিক ইউনিয়ন গঠনে আগের বাধা থেকেই গেছে।
নেতৃবৃন্দ বলেন, ৫ বছরের পরিবর্তে ৩ বছর অন্তর ন্যূনতম মজুরি ঘোষণার বিধান বাস্তবায়ন জরুরি। কারণ চা-শিল্পে ২০১০ সালের পর আন্দোলনের মাধ্যমে ২০২৩ সালে ন্যূনতম মজুরি ঘোষণা করা হলেও তা এখনো গ্রহণযোগ্য নয়।
চা-শ্রমিক সংঘ শ্রম অধ্যাদেশের বৈষম্যমূলক ধারাসমূহ সংশোধন, ২৩ ও ২৬ ধারা বাতিল, চা-শিল্পে ট্রেড ইউনিয়ন গঠন সহজীকরণ এবং গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়নের দাবি পুনর্ব্যক্ত করেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...