
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের কালিয়া উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের নাম তালেব শেখ (৬৫)। এ ঘটনায় অন্তত আরো ১০ জন আহত হয়েছেন।
রোববার (৩০ মার্চ) সন্ধার দিকে উপজেলার পেড়লী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তালেব ওই গ্রামের ইমতিয়াজ শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার পেড়োলী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে দুই বংশ লস্কর বাড়ি ও শেখ বাড়ীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
রোববার সন্ধায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামের সুইচগেট বাজার এলাকায় দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। এতে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের কোপে শেখ বংশের তালেব শেখ নামে এক বৃদ্ধ গুরুতর জখম হলে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। পরে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অন্তত আরো ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তদের নড়াইল সদর হাসপাতালসহ বিভিন্ন জায়গায় নেয়া হয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম জানান, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার সার্বিক পরিস্থিতি এখন শান্ত রয়েছে। নিহতের মরদেহর ময়নাতদন্ত শেষে তা পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ছাড়া এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...