
মোঃ তুহিন চাঁপাইনবাবগঞ্জঃ চাঁদাবাজি বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা।
মঙ্গলবার দুপুরে রহনপুর পৌর এলাকার নুনগোলায় অবস্থিত বিএডিসির সারগুদামে কর্মরত শ্রমিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল করে।
পরে তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে ইউএনওকে স্মারকলিপি প্রদান করে।
বিক্ষোভে নেতৃত্ব দেয়া শ্রমিক নেতা আল-আমীন জানান,রহনপুর পৌর এলাকার উদয়নগর মহল্লার আবদুল লতিফের ছেলে রুবেল (৩৫) তাদের কাছ থেকে দীর্ঘদিন যাবত চাঁদাবাজি করে আসছিল।
দেশে ছাত্রজনতার আন্দোলনের পর পরিবর্তিত পরিস্থিতিতে সে চাঁদা নেয়া সাময়িক বন্ধ করলেও গত কয়েকদিন যাবত সে পুনরায় শ্রমিকদের কাছে থেকে চাঁদা দাবি করে আসছে।
চাঁদা না দেয়ায় সে শ্রমিকদের নানা প্রকার হুমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় তারা মঙ্গলবার ইউএনওকে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...