
মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জঃ আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার এর কাছ থেকে শুচির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির নেতৃবৃন্দরা । নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন এর নেতৃত্বে শুচির নেতা কর্মীরা তার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র উত্তোলন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহমেদ, মোঃ মনিরুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি নাচোল উপজেলা বিএনপি, মোহাম্মদ হাসানুজ্জামান বেনজির সহ-সভাপতি নাচোল উপজেলা বিএনপি সহ চার ইউনিয়নের সভাপতি সেক্রেটারি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে আবু তাহের খোকন বলেন,আমরা দলের দুঃসময়ের কর্মী। বর্তমানে যাকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে, তাঁর সাথে তৃণমূলের কোনো যোগাযোগ নেই। সাধারণ মানুষ এবং কর্মীরা পরিবর্তন চায়। আমরা বিশ্বাস করি, দেশনায়ক ও কেন্দ্রীয় নেতৃত্ব এই আসনের বাস্তব চিত্র পর্যবেক্ষণ করে চূড়ান্ত মনোনয়নে সময় অবশ্যই পরিবর্তন আনবেন।
ধানের শীষের বিজয় নিশ্চিত করতেই আমরা শুচির পক্ষে এই মনোনয়ন ফরম উত্তোলন করলাম এবং আমরা আশাবাদী শুচিকে দল মনোনীত করবে তার হাতে ধানের শীষ তুলে দিবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...