
দেশের সর্ববৃহৎ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিক সম্মতি পাওয়া মাত্রই প্রকল্পটির কাজ শুরু করা হবে।
রোববার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নীলফামারীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে অংশ নিতে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সব নথি ইতোমধ্যে চীনা সরকারের কাছে পাঠানো হয়েছে। প্রকল্পে অর্থায়ন সংক্রান্ত বিষয়েও চূড়ান্ত আলোচনা সম্পন্ন হয়েছে। বর্তমানে চীনের বিশেষজ্ঞ দল প্রকল্পের কারিগরি ও আর্থিক দিক যাচাই-বাছাই করছে।
তিনি আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে তিস্তা নদী অববাহিকার পানিব্যবস্থাপনা, কৃষি, পরিবেশ সংরক্ষণ এবং জীবনমান উন্নয়নে যুগান্তকারী পরিবর্তন আসবে।
এ সময় উপদেষ্টা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বলেন, নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে শুধু অন্তর্বর্তী সরকারের নয়, জনগণেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সবার সম্মিলিত অংশগ্রহণেই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর তিনি সড়কপথে নীলফামারীর উদ্দেশ্যে রওনা দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার: রিজভী
নাশকতার পরিকল্পনায় সাবেক দুই সেনা কর্মকর্তা...