চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শহীদ মোহাম্মদ শাহ হল

প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ , ১৬ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ছাত্রকল্যাণ অধিদপ্তরের উদ্যোগে শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালনায় “আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৪” ফাইনাল অনুষ্টিত হয়েছে।

আজ ১৬ জানুয়ারি ২০২৫ খ্রিঃ (বৃহস্পতিবার) দুপুর ৩.৩০ ঘটিকায় চুয়েটে টিএসসি সংলগ্ন ভলিবল কোর্টে অনুষ্ঠিত উক্ত সমপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

উক্ত ভলিবল প্রতিযোগিতায় মোট পাঁচটি দল অংশগ্রহন করে। এতে শিরোপা লাভ করে শহীদ মোহাম্মদ শাহ হল। সেরা খেলোয়ার হন মোঃ ফাহিম মোরশেদ ইন্না।