
আইপিএলের রেকর্ড চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের সঙ্গে ১৮ বছরের সম্পর্ক চুকিয়ে ফেললেন স্টিফেন ফ্লেমিং। পাঁচটি আইপিএল ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি জয়ী কোচ ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক পদত্যাগ করেছেন।
এক বিবৃতিতে চেন্নাইয়ের ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, পারস্পরিক সমঝোতার মাধ্যমে তাদের ছাড়াছাড়ি হয়েছে। তারা বলেছে, ‘আইপিএলের ইতিহাসের অন্যতম সফল এবং দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের অবসান ঘটল। ফ্লেমিং ও সুপার কিংস কর্তৃপক্ষের মধ্যে ধারাবাহিক খোলামেলা ও সততাপূর্ণ আলোচনার পর, পারস্পরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।’
টানা তিন মৌসুম শিরোপা ছাড়াই শেষ করার কারণে ফ্লেমিংয়ের ভবিষ্যৎ শেষ সীমানায় পৌঁছেছিল। সবশেষ আইপিএলে তারা অষ্টম হয়েছিল, তার আগের আসরে শেষ করেছিল সবার শেষ দল হিসেবে।
ফ্লেমিং তার বক্তব্যে জানিয়েছেন, ‘খেলাধুলার জগতে আঠারো বছর একটা আজীবন সময়ের মতো। আর আমি শুধুিই গভীর কৃতজ্ঞতা নিয়ে বিদায় নিচ্ছি। চেন্নাই সুপার কিংসের সঙ্গে কাটানো সময়টা আমার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় সৌভাগ্য ও সম্মানের বিষয়। আমরা একসাথে যা কিছু অর্জন করেছি, তা নিয়ে আমি গর্বিত।’
তিনি আরও বলেছেন, ‘আমরা একসাথে অবিস্মরণীয় সব জয় উদযাপন করেছি, কঠিন মুহূর্তগুলো কাটিয়ে উঠেছি এবং এমন সব স্মৃতি তৈরি করেছি যা আমার সাথে চিরকাল থাকবে। সিএসকে সবসময়ই আমার হৃদয়ের কাছাকাছি থাকবে। আগামী বছরগুলোতেও আমি দলটির জন্য শুভকামনা জানিয়ে যাব।’
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...