
যশোরের চৌগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিনগর শহীদ বেদিতে প্রথম প্রহরে পুস্পমাল্য অর্পণ শেষে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে আজ সকাল ৮:৩০ মিনিটে চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট হাইস্কুল মাঠে এক বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকালে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, পতাকা উত্তোলন, বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চৌগাছা উপজেলা প্রশাসনের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম জাহান, উপজেলা কৃষি অফিসার মোসোব্বির হুসাইন, চৌগাছা থানার তদন্ত কর্মকর্তা নুরুল আমীন সিকদার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ওয়াজেদুর রহমান, সাবেক কমান্ডার রুহুল আলামিনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে।
একই সঙ্গে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। অনুষ্ঠানের এক পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সরকারি কর্মকর্তারা অংশ নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...