চৌগাছায় জামায়াতে ইসলামের ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ , ৩০ নভেম্বর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহীন সোহেল চৌগাছাঃ যশোরের চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর হয়ে ওঠে।

সমাবেশের প্রধান অতিথি কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেন, “ন্যায় ও আদর্শের সংগ্রাম কখনো থেমে থাকে না। চৌগাছার জনগণ আবারও দেখিয়ে দিল—তারা সত্য ও সুশাসনের পক্ষে অটল।” তিনি আরও বলেন, দেশের পরিবর্তনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর–কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোঃ মোবারক হোসাইন, এবং ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাংলাদেশ ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ।

ড. মাসুদ তার বক্তব্যে বলেন, “চৌগাছার মানুষ নতুন দিনের স্বপ্ন দেখছে। ন্যায়, জ্ঞান ও আদর্শই পারে জাতিকে তার প্রকৃত পথে এগিয়ে নিতে।”

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও যশোর জেলা আমীর অধ্যাপক গোরাম রসুল।

সমাবেশের প্রধান বক্তা শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও যশোর–২ (চৌগাছা–ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদ উন্নয়ন, গণমানুষের অধিকার এবং নতুন প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদ। তিনি বলেন, চৌগাছার মানুষ পরিবর্তন চায়, ন্যায়ভিত্তিক সমাজ চায় এবং এই প্রত্যাশা পূরণে নেতৃত্ব জনগণের পাশে থাকবে।

মন্তব্য লিখুন

আরও খবর