
যশোরের চৌগাছায় শ্রদ্ধায় স্মরণে নানা আয়োজনের মধ্য দিয়ে সিংহঝুলী ইউনিয়ন যুবদলের কর্মী শহীদ আতিয়ার রহমানের ১২তম স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর( বুধবার) সিংহঝুলী ইউনিয়নের জগনাথপুর গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করেন একলাস হোসেন বকুল, সহ-সভাপতি চৌগাছা কৃষকদল।
সিংহঝুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মুজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চৌগাছা-ঝিকরগাছা (৮৬/২) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা জহুরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জননেতা ইউনুস আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, চৌগাছা পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, সিংহঝুলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস শুকুর, স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহরুল ইসলাম বাবু, কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান শাহিন, কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুবকর ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান, এবং যুবদল নেতা ইলিয়াস হোসেন।
দোয়া ও স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তারা শহীদ আতিয়ার রহমানের ত্যাগ ও আদর্শকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...