
শাহীন সোহেল,চৌগাছাঃ যশোরের চৌগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে “Startup Science Project and Innovation Idea Showcasing Program” অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং এটুআই (a2i) প্রকল্পের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য শিক্ষার্থীদের বৈজ্ঞানিক চিন্তাশক্তি, সৃজনশীলতা ও উদ্যোক্তা মনোভাব বিকাশ করা।
সকাল ১০ টায় চৌগাছা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ১২ জুন (শুক্রবার) সকালে স্টার্টআপ বিজ্ঞান ভিত্তিক প্রকল্প ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠানের ফিতা কেটে উদ্বোধন ও উপজেলার বিভিন্ন স্কুল কলেজের প্রদর্শনী ঘুরে দেখেন অনুষ্ঠানে প্রধান অতিথি সংরক্ষিত মহিলা আসন-১৪ এর মাননীয় জাতীয় সংসদ সদস্য মোছাঃ সাবিরা সুলতানা মুন্নী।
দুপুর ১২:৩০ মিনিটে চৌগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে startup science innovation showcasing program এর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ৮৬ যশোর ২ চৌগাছা ঝিকরগাছা আসনের মাননীয় সংসদ সদস্য ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব জি এম এ মুনিব, আরো উপস্থিত ছিলেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, পিপিএম, চৌগাছা। উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সিংহঝুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী দাফাদার, চৌগাছা পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আওলিয়ার এবং উদীয়মান তরুণ নেতা আপিল উদ্দিন। উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র জনাব মাষ্টার কামাল আহমেদ,
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. ফজলুর রশিদ ও উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব নাসরিন সুলতানা।
এ সময় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের খুদে বিজ্ঞানী শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর চিন্তা ও নতুন নতুন ইনোভেশন আইডিয়া উপস্থাপন করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে দক্ষ উদ্যোক্তা ও বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে সহায়ক হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...