
গত ছয় মাসে সরকারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে গুমের কোনো অভিযোগ আসেনি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, এ সময়ের মধ্যে বাগেরহাটের মোংলায় পোস্টগার্ড-সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ এসেছে। সেটিরও স্বাধীনভাবে তদন্ত করা হচ্ছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, মিরাজ শেখের এই ঘটনা শুধু তদন্ত করেই সরকার থেমে থাকেনি। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা ক্ষুব্ধ হয়ে সরকারি স্থাপনায় হামলা চালানোর ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়। পরে তারা গ্রেফতার হয়ে কারাগারে যাওয়ার পর নিজেদের আইনজীবী নিয়োগের সক্ষমতা না থাকায় তাদের আইনি সহায়তা দিয়ে জামিনে মুক্ত করার ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও বলেন, যারা গুমের ভিকটিম ফ্যামিলির সদস্য, আমিও সেই পরিবারের একজন অংশ। কারণ, বিগত ফ্যাসিস্ট আমলে যারা গুমের শিকার হয়েছেন, তাদের অধিকাংশই বিএনপি পরিবারের সদস্য।
আইনমন্ত্রী বলেন, আমি বৃহত্তর বিএনপি পরিবারের একজন সদস্য। তাদের কেউ আমার ভাই, কেউ স্বজন, কেউ সন্তানতুল্য, আবার কেউ আমার সতীর্থ ও সহযোদ্ধা। মৃত্যুর আগ পর্যন্ত তাদের কল্যাণে যা কিছু করা সম্ভব, আমি তা করার চেষ্টা করব।’
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...