
আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছয়জন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার জেলা শহরের জয়নগর এলাকায় সংগঠনটির কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই অনুষ্ঠানের আকর্ষণ ছিলো ছিলো সাহিত্য আসর, আলোচনা, স্বরচিত কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংগঠনটির সভাপতি হাবিল উদ্দিনের সভাপতিত্বে এবং জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এস এম রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন সরকারি ভিকু মেমোরিয়াল ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবুল ইসলাম শিকদার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মেসবাহ উদ্দিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, তালুকনগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ মাইনুদ্দিন, পাওয়ার গ্রীডের নির্বাহী প্রকৌশলী গিয়াস মাহমুদ, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ড. ফারুক হোসেন, কৃষিবিদ রফিকুল ইসলাম, কৌড়ী এম এ রউফ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক আনিসুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক কাইয়ূম শাহজীসহ জেলার বিভিন্ন উপজেলার কবি, সাহিত্যিকসহ সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...