
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত কার্য নির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ( ২০ শে জানুয়ারি ) জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির ভবনে অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ আব্দুল মোমেন ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ অনুপ কুমার।
বিশেষ অতিথি ছিলেন, জয়পুরহাট নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক হাবিবা মন্ডল, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম মিঞা, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ শহিদুল ইসলাম,জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাডঃ শাহানুর রহমান শাহিন সহ বিচারকরা।
অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ও সিনিয়র আইনজীবী এডভোকেট খাজা জহুরুল ইসলাম।
এছাড়াও বিদায়ী নেতৃবৃন্দরা সহ আইনজীবিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,গত ২৯ শে নভেম্বর ২০২৫ তারিখে জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন হয়। সেই নির্বাচনে ১১ টি কার্যনির্বাহী পরিষদ পদের মধ্যে জামাত সমর্থিত সভাপতি ১ টি পদে আর অন্য ১০ টি পদে বিএনপি সমর্থিতরা নির্বাচিত হয়েছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...