
জয়পুরহাট জেলা সদরের তেঘর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে শহরের শহীদ ডা: আবুল কাশেম ময়দান থেকে বিশাল শোভাযাত্রা বের করে শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তৃতা করেন, জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি , অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)তৃপ্তি কণা মন্ডল,জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, তেঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুত্তালেব মন্ডলসহ অন্যান্যরা।
দিনব্যাপী এই মিলনমেলায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে এক আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়। সন্ধ্যায় একাধিক ব্যান্ড সংগীত দলের পরিবেশনায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এসময় বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরাও নানা সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...