
জয়পুরহাট-১ আসনে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে ১০ দলীয় জোটের নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার আগে নির্বাচনী প্রচার প্রচারণার প্রথম দিনে শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দান থেকে বিশাল মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একইস্থানে এসে শেষ করে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য দেন, জয়পুরহাট জেলা জামায়াতের আমির ও জয়পুরহাট – ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ফজলুর রহমান সাঈদ, এনসিপি জেলা কমিটির আহবায়ক গোলাম কিবরিয়া তাপস, জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, জেলা এবি পার্টির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দেশ থেকে স্বৈরাচার দুর হয়েছে ৫ই আগস্ট কিন্তু দুর্নীতি এখনও দুর হয়নি। বাংলাদেশকে চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত গড়তে ১০ দলীয় জোট হয়েছে। এই জোটকে বিজয়ী করতে হবে। বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়। আমাদের সবার চেষ্টায় এই দল সরকার গঠন করবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক আশরাফুল ইসলাম, জেলা যুব শক্তির সহ-সভাপতি বিপ্লব হোসেন সহ ১০ দলীও জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
ইলহান ওমরের বাড়িতে মার্কিন সংস্থার তল্লাশি
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদে টানা তৃতীয় দিন ক্ষেপণাস্ত্র হামলা
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...