
জয়পুরহাটে ধর্ষণের চেষ্টার সময় এক যুবকের লিঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাতে কালাই উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ থানায় মামলা দায়ের করেছেন। আর ওই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত মেজবাউল ইসলাম পূর্বপাড়া গ্রামের আলতাফ আলী ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মেজবাউল এক গৃহবধুকে দীর্ঘদিন থেকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। শুক্রবার রাতে গৃহবধুকে বাড়িতে একা পেয়ে তিনি জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এসময় নিজেকে বাঁচাতে ওই গৃহবধু ব্লেড দিয়ে মেজবাউলের পুরুষাঙ্গ কর্তন করেন।
তখন ঘটনাস্থল থেকে মেজবাউল পালিয়ে যায়। পরে ওই নারী রাতে কালাই থানায় মামলা দায়ের করেন। অন্যদিকে, আহত মেজবাউল ইসলামকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি চিকিৎসা করাচ্ছেন তার পরিবার।
এ ব্যাপারে কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন বলেন, এই ঘটনায় ওই গৃহবধূ মামলা করেছে। আর মেজবাউলের পিতা বাদী হয়ে মামলা দিয়েছেন সেই মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...