
নিখোঁজের দুইদিন পর জয়পুরহাট সদর উপজেলার বুজরুক গ্রামের একটি বাঁশঝাড় থেকে নুর আলম নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে তার মরদেহটি উদ্ধার করা হয়। তবে এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
নিহত নুর আলম সদর উপজেলার ভাদসা ছিট ডালিম্বা গ্রামের এবন মন্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে মঙ্গলবাড়ী বাজারের নিজ দোকান থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যান নুর আলম। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।
পরে বুধবার বুজরুক গ্রামের একটি কবরস্থানের পাশের বাঁশঝাড়ে এক মহিলা পাতা ঝাড়– দিতে গিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এসময় সে প্রতিবেশিদের বিষয়টি জানালে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এলাকায় মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের