
জয়পুরহাটে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা, স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ভাদসা ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারি সংস্থা এসিডি’র আয়োজনে, ফ্রি অ্যা গার্ল নেদারল্যান্ডস ও জিম্যান এর সহযোগিতায় প্রোটেকশন এন্ড সাইকোসোসাল ডেভেলপমেন্ট অব গার্লস ফ্রম এবুউসিভ এন্ড এক্সপ্লয়টেটিভ সিচুয়েশন প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লায়লা নাসরিন জাহান, ভাদসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম, এসিডির এরিয়া ম্যানেজার হুমায়ুন কবির ও প্রোগ্রাম অফিসার জুলেখা খাতুন।
বক্তারা বলেন, শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন, বাল্যবিবাহ ও বিভিন্ন ধরনের শোষণ থেকে সুরক্ষা নিশ্চিত করতে শুধু পরিবার নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিশেষ করে ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও সামাজিক নেতৃবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পাশাপাশি সবাইকে শিশুদের সাথে সহনশীল ও সংবেদনমূলক আচরন করতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...