
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): বৃক্ষরোপনে সাজাই দেশ ” সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে”জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী এঁর বৃক্ষরোপণ কর্মসূচীর সাথে সামঞ্জস্য রেখে সরাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার , ১৫ জুলাই ২০২৬ প্রাথমিক শিক্ষা অফিস সরাইল উপজেলা এর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) আবু হেনা মোহাম্মদ মামুন। এ সময় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর। উপজেলা জামায়েত ইসলামী আমির মো. এনাম খান,সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার,নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো.মনছুর আহমেদ, মো. আলম মাস্টার,সরাইল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফয়েজ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা শায়মা সাবরিন ও শাহরিমা সুলতানা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিক উদ্দিন। অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন, নুসরাত জাহান মিম।অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শাহীন ঠাকুর।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং শিক্ষার মানোন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিশুদের অন্তর্নিহিত প্রতিভা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়ার পাশাপাশি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের নানা পদক্ষেপের কথাও তিনি তুলে ধরেন।
প্রধান অতিথি বক্তব্যে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান এবং শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছের পরিচর্যার দায়িত্ব নেওয়ার পরামর্শ দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...