
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জিহাদকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মামলার আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ কারণে বাধ্য হয়ে তারা মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আজ রবিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর জিহাদ (১৬) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।
১৯ জুলাই সকাল ৯টায় উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া মোড়ে স্থানীয়দের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
একপর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- নিহত জিহাদের বাবা আজগর আলী, ভাই জিসান, নাছির খন্দকার, জনি খন্দকার, রনি খন্দকার, বিএনপি নেতা রসুন আলী, সাবেক ইউপি সদস্য মনজুর, জীবন মিয়া, জয়নাল মিয়া প্রমুখ।
অনুষ্ঠিত মানববন্ধনের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.সাইফুল ইসলাম, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মনজুর কাদের ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার ঘটনাস্থলে উপস্থিত হন।
তারা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে দ্রুত আসামিদের গ্রেফতারের আশ্বাস দেন। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি শান্ত হয়।
উল্লেখ্য, গত ১০ জুলাই বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে নিখোঁজ হয় কিশোর জিহাদ।
পরে রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্র্যাক অফিসের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...