
পাইকগাছায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী দুই শহীদের কবর জিয়ারত করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে তিনি রাড়ুলী ইউনিয়নের শহীদ নবী-নুর মোড়ল এবং চাঁদখালী ইউনিয়নের শহীদ রকিবুল হাসানের কবর জিয়ারত করে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
জিয়ারতের সময় শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এসময়ে ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী শহীদ পরিবারের খোঁজখবর নেন, তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
নবাগত ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরীর এ মানবিক উদ্যোগে শহীদ পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাকে ধন্যবাদ জানান।
জানা গেছে, ২০২৪ সালের ২১ জুলাই কোটা সংস্কার আন্দোলনে ঢাকার সাভারে নিহত হন নবী-নুর মোড়ল এবং ৫ আগস্ট রকিবুল হাসান শাহাদাতবরণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...