
আমিনুল ইসলাম আহাদঃ সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের অর্থায়নে জেলাব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার কসবা উপজেলার ডাকবাংলো ও কোল্লাপাথর শহীদ সমাধিস্থলে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ।
এসময় তিনি বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। সরকারের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে জেলা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল কাদির মিয়া।
ভিপি তাজুল ইসলাম এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, সামাজিক সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।পরে ডাকবাংলো ও কোল্লাপাথর শহীদ সমাধিস্থলে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে বীরশ্রেষ্ঠ শহীদদের কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে এ বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...