
মোঃশাহাজাহান আলী,ঝিকরগাছা (যশোর): দিবসের কর্মসূচির মধ্যে ছিল, সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা। সকল সরকারি ,আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন,উপজেলা মোড়ে বিজয়স্থম্ভে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান।
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় ঝিকরগাছা থানার চৌকস পুলিশ সদস্যদের দেওয়া বিজয় দিবসের প্যারেডের সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার ও থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান। এ সময় মঞ্চে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে বেলুন ও স্বেত পায়রা উড়িয়ে বিজয় দিবস প্যারেডের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। উপজেলা মোড়ে মহান মুক্তিযুদ্ধের বিজয়স্তম্ভে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ ও স্বেচ্ছাসেবী, সামাজিক-সাংষ্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মুক্তিযোদ্ধা সংসদ, পৌর প্রশাসক,ঝিকরগাছা থানা,ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স,অফিসার্স ক্লাবসহ,অন্যান্য সংগঠন গুলো হলো,থানা বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠন,ইসলামী আন্দোলন বাংলাদেশ,,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড,সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজ, পাইলট গার্লস হাই স্কুল,বিএম হাইস্কুল,ঝিকরগাছা প্রেসক্লাব।
শিশুদের মুক্তিযোদ্ধা ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান স্ব-স্বশিক্ষা প্রতিষ্ঠানের পক্ষথেকে দিনব্যাপী কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল। স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ক্রিড়া ও সংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা পরিষদ চত্বরে আড়ম্বরপূর্ণভাবে চারু কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত অন্যের সমারহে বিজয় মেলা।
সকল মসজিদে বাদ জোহর এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয় সুবিধামতো সময়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদায়ী আত্মার মাগফিরাত, বীর মুক্তিযোদ্ধা ও যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হয়।
হাসপাতাল, এতিমখানা এবং শিশু পরিবারের বিশেষমানের খাবার সরবরাহ করা হয়। সকল সরকারি ও বেসরকারি বিনোদনমূলক স্থান গদখালি পানি সারা ফুল মোড় পার্ক সকাল/ সন্ধ্যা উন্মুক্ত রাখা এবং বিনা টিকিটে প্রদর্শনের ব্যবস্থা করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...