ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক প্লেট ও প্যাকেট জব্দ

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ , ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 4 weeks আগে
ছবি- সময়ের আবর্তন।

শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ শেরপুরের ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট বিক্রি ও রাখার দায়ে ঝিনাইগাতী সদর বাজারের ব্যবসায়ী নওশেদ আলীকে ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও বিক্রির জন্য দোকানে রাখা নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ করা হয় ।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ) দুপুরে ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, শেরপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস, পুলিশ সদস্য, ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

আরও খবর