
শাহরিয়ার মিল্টন,শেরপুর :পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ) বিকালে উপজেলা বাজার মনিটরিং কমিটির উদ্যোগে সদর বাজার পরিদর্শন করা হয়। বাজার পরিদর্শনে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন এবং সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক।
তারা বাজারের বিভিন্ন মুদি দোকান, কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফায়েজুর রাজ্জাক আকন্দ, কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল হাসান, বণিক সমিতির সভাপতি মো. মোখলেছুর রহমান খান, পুলিশ সদস্যসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন প্রমুখ।
পরিদর্শনকালে দোকানে পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙানো, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি নিশ্চিত করা এবং অতিরিক্ত দাম আদায় থেকে বিরত থাকার বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।
একই সঙ্গে রমজান মাসে কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি কিংবা ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ড না করার জন্য সতর্ক করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...