
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে মো. রাসেল মিয়া (৩০) নামে ১৯ মামলার চিহ্নিত এক মাদক কারবারিসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৯) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার উপজেলার নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় রাসেলের কাছ থেকে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ৩০ বোতল মদ জব্দ করা হয়। মাদক কারবারি রাসেল ওই এলাকার আব্দুস সামাদের ছেলে। তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজী ও সাংবাদিকের ওপর হামলাসহ ১৯টি মামলা আছে বলে জানায় পুলিশ। অপর দিকে বৃহস্পাতবার দিবাগত রাতে সাকিব, সেলিম, শাহাদাত ও আরমান নামের আরও ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে আরও ২৫ বোতল মদসহ একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক কারবারি রাসেলসহ তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে বৃহস্পাতবার সন্ধ্যায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মো. মনির হোসেন নামে আরেক মাদক কারবারিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়।
ঝিনাইগাতীথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমীন বলেন, মো. রাসেলের বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। রাসেল এলাকার চিহ্নিত মাদক কারবারি।
মন্তব্য লিখুন
আরও খবর
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের ভাবনা
প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের...
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
সাফের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির শিল্প
ফুলবাড়ীতে হারিয়ে যাচ্ছে ঝিনুকের চুন তৈরির...